বিনোদন ডেক্স
৪ এপ্রিল ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমরা এখন তিনজন’, রাশমিকা-বিজয়ের পোস্টে নতুন জল্পনা

জনপ্রিয় তারকা দম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন শোরগোল। বিয়ের দেড় মাস পার হতে না হতেই এই জুটির একটি রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা এখন তিনজন।’ আর এই বার্তার পর থেকেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। অনেকেই ধারণা করছেন, খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন এই তারকা জুটি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।রাশমিকার এই পোস্টে মন্তব্যের ঘরে উপচে পড়ছে শুভেচ্ছা ও ভালোবাসা। তবে জল্পনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের। একাংশ প্রশ্ন তুলেছেন বিয়ের সময় নিয়ে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা?” এমনকি কেউ কেউ বিষয়টিকে অভিনেত্রী আলিয়া ভাটের ঘটনার সঙ্গেও তুলনা করেছেন।ভক্তদের একাংশ মনে করছেন এটি হয়তো কোনো পারিবারিক খুশির খবর নয়, বরং পেশাগত কোনো প্রচারণার অংশ। কারণ, অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ (Terribly Tiny) নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। যা দেখে অনেকেরই ধারণা, এটি হয়তো কোনো নতুন সিনেমা, শর্ট ফিল্ম বা বিজ্ঞাপনের প্রচার কৌশল।

 

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। অন্ধ্রপ্রদেশ ও কোদাবা ঐতিহ্যের মিশেলে হওয়া সেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর গত ৪ মার্চ হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং সম্প্রতি বিয়ের এক মাস পূর্তিতে অনন্তপুরের একটি মন্দিরে পূজা দেওয়ার ছবিও ভক্তদের বেশ নজর কেড়েছিল।

 

এখন দেখার বিষয়, এই ‘তিনজন হওয়া’র বার্তা দিয়ে রাশমিকা-বিজয় কি সত্যিই নতুন অতিথির আগমনবার্তা দিলেন, নাকি এটি শুধুই তাদের নতুন কোনো কাজের ঘোষণা। উত্তরের অপেক্ষায় মুখিয়ে আছেন কোটি ভক্ত।

Facebook Comments Box
See also  নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST