দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব জনাব মো. সাইফুল আলম এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতিসাধন বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না।
এতে আরও বলা হয়, সব ধরনের যানবাহন প্রতিদিনের চলাচল শেষে বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদে রাখতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা গুরুত্বের সঙ্গে কার্যকর করার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST