মোঃ বকুল হোসেন ঈশ্বরদী পাবনা
১৭ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মো. সেতু (৩২) কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

 

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী বাবুপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেতু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর বাড়ি ঘেরাও করা হয়। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, সেতু ২০১৫ সালে সংঘটিত এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

 

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন ইপিজেড সড়কের পাশের একটি খেত থেকে পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এর আগে চারজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। মামলার অন্যতম পলাতক আসামি হিসেবে সেতুকে চিহ্নিত করা হয়েছিল।

 

 

Facebook Comments Box
See also  ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST