মোঃ বকুল হোসেন
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল 

ঈশ্বরদী( পাবনা) উত্তর বঙ্গের প্রবেশদ্বার ঈশ্বরদীসহ উত্তরের জেলাগুলোতে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। সেই সাথে ফাল্গুনের প্রথম প্রান্তিকেই প্রকৃতি মিলছে বসন্তের আগমনী বার্তা । শীতের প্রকোপ কমতেই প্রকৃতির রূপে এসেছে পরিবর্তন। গাছে গাছে ফুটে উঠেছে মুকুল, যা ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলে জানাচ্ছেন কৃষি ও প্রকৃতিবিদরা।

 

শুধু আম নয় বরং আমের পাশাপাশি কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফলের গাছের শাখা মুকুলে ছেয়ে গেছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরতলির অলিগলিতে দেখা যাচ্ছে একি দৃশ্যপট। ভোরের নরম রোদ ও হালকা বাতাসে মুকুলের সুবাসে মৌমাছি ও প্রজাপতির আনাগোনাও বেড়েছে। প্রকৃতির এই সৌন্দর্যে বিমোহিত এখন সবাই। মুকুলের সমাহার কৃষকদের মাঝেও আশার সঞ্চার করেছে। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হওয়ার উজ্জল সম্ভাবনা রয়েছে।

 

কৃষিবিদরা বলছেন, তবে বসন্ত ও পরবর্তী সময়ে হঠাৎ ঝড়-বৃষ্টি বা তাপমাত্রার বড় ওঠানামা হলে ক্ষতির আশঙ্কাও থেকে যায়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান তাপমাত্রা ও আবহাওয়াগত পরিস্থিতি মুকুল আসার জন্য সহায়ক। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তারা।

 

সব মিলিয়ে উত্তরের জনপদে বসন্তের আগমনে প্রকৃতি নতুন সাজে সেজে উঠছে। মুকুলে ভরা গাছপালা জানিয়ে দিচ্ছে আর বেশি দেরি নয়, বসন্ত এখন দোরগোড়ায়।

 

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, ঈশ্বরদী উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। ইতোমধ্যেই মুকুলে ভরে গেছে আমগাছ। আমের মুকুল ও ফল ঝরা রোধে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এবছর আমের ফলন অনেক বেশি হবে বলে আশা করা যাচ্ছে।

 

 

Facebook Comments Box
See also  সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST