স্টাফ রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি মেট্রোরেল প্রকল্প এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্প।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক শেষে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকা ও এর চারপাশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরও মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

 

তিনি আরও বলেন, একইসঙ্গে ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

 

জোনায়েদ সাকি বলেন, ডলারের অবমূল্যায়নের কারণে বিভিন্ন প্রকল্পের ব্যয় বেড়েছে। তাই দ্রুত প্রকল্পের কাজ শেষ না করলে সেপ্টেম্বর মাসের পরই জাইকা তাদের ঋণের সুদ হার পরিবর্তন করবে।

 

৩টি নতুন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

 

একনেক সভায় ইলেকট্রিক ট্রেনের পাশাপাশি একইসঙ্গে তিনটি বড় মেট্রোরেল প্রকল্পেরও সংশোধন ও নতুন অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, এই তিনটি মেগা প্রজেক্ট বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলো হলো- মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।

 

সংশ্লিষ্টরা জানান, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

 

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

 

পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।

Facebook Comments Box
See also  বনশ্রীতে বাস চাপায় মাইলস্টোন শিক্ষিকা চাঁদপুরের তিশা নিহত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

বিশ্ব বাঁশ দিবস আজ

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বনশ্রীতে বাস চাপায় মাইলস্টোন শিক্ষিকা চাঁদপুরের তিশা নিহত

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির ২৮৮ পরিবারের পুনর্বাসনসহ ৭ দফা দাবি

বেহাল সড়কে অটোরিকশা দুর্ঘটনা:গুরুতর আহত ১,দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

১০

সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১১

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

কিশোর গ্যাং: সেলুনে যুবককে কুপিয়ে হত্যা

১৩

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

১৪

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

১৫

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

১৬

সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৭

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

১৮

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

১৯

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST