কামরুল ইসলাম
১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তথ্য দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল বা অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

মঙ্গলবার মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

 

নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশ করা হতে পারে।মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দেওয়া তথ্য যাচাই করতে দেশের আঞ্চলিক কার্যালয়গুলোকে শূন্যপদের তথ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। যাচাই শেষে বেশ কিছু প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়।

 

প্রতিবেদনে দেখা গেছে, ২৩৭টি পদে ভুল চাহিদা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অনুমোদিত কাঠামোর বাইরে পদ চাওয়া, প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও শিক্ষক চাহিদা দেওয়া, ভুল তথ্য প্রদান, মামলা চলমান থাকা পদে চাহিদা দেখানো এবং যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য না দেওয়ার মতো বিষয়।

 

মাউশির নোটিশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেন প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে এমপিও স্থগিত বা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।

 

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ মতামত জানাতেও বলা হয়েছে।

 

নির্ধারিত সময়ের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জবাব পাঠাতে হবে। ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মাউশি।

Facebook Comments Box
See also  গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

১০

ওয়াইসের রেকর্ডের দিনে সৌদির চমক

১১

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

১২

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

১৩

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

১৬

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

১৭

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

১৮

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

১৯

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

২০

Design & Developed by: BD IT HOST