স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’কে আইনি নোটিশ পাঠিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতের এমপি মাসুদ সাঈদী।

 

নোটিশে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানি, ব্যবসায়িক ক্ষতি এবং মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

 

নোটিশে বলা হয়, আইন এটি অনুমোদন করে না এবং আপনারা সুষ্ঠু সাংবাদিকতার সব সীমা অতিক্রম করেছেন।

 

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে নোটিশে উল্লেখ করা হয়, এটি প্রতীয়মান হয় যে, আপনারা উভয়েই আমাদের মক্কেলদের মানহানি করার এবং তাদের সুনাম ও ব্যবসার ক্ষতি করার অভিন্ন উদ্দেশ্যে কাজ করেছেন, যা দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারার অধীনে ফৌজদারি অপরাধ।

 

নোটিশে আরও বলা হয়, এসব ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে সংবাদ প্রকাশ ও ভিডিওর কারণে এক হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানসিক বেদনা ও ভোগান্তির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

এশিয়া পোস্টের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে ৭ দিনের আলটিমেটাম দিয়ে আইনজীবী নোটিশে বলেন, অবিলম্বে মানহানিকর সংবাদ প্রতিবেদন ও ভিডিও সরিয়ে নিতে হবে এবং ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

 

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা প্রকাশ না করলে এশিয়া পোস্টের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ সংক্রান্ত সব ব্যয় ও দায়ভার তাদের বহন করতে হবে।

Facebook Comments Box
See also  বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST