ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

মধপ্রাচ্যে চাপিয়ে দেওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যেই বড় বিপর্যয় নেমে এসেছে উপসাগরীয় দেশ ওমানে। দুদিন ধরে দেশটিতে ব্যাপক বজ্র ও বৃষ্টিপাত হচ্ছে। এতে এখন পর্যন্ত চার জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে নিখোঁজ আছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ওমান নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ অন্য এক ব্যক্তির সন্ধানে অভিযান চলছে এবং চলমান প্রবল বৃষ্টিপাতে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।শনিবার (২১ মার্চ) রাতে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে যে, ওমানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে তিনজন মারা গেছেন এবং ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

 

দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের ওয়াদি আল মাউইলে তিনটি যানবাহন তীব্র স্রোতের মুখে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও পরে বাকি তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

 

প্লাবিত উপত্যকা এড়িয়ে চলার সতর্কতা

 

উপত্যকা এবং নিচু এলাকায় বন্যার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মাস্কাট এবং আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি বিভাগ একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষ চালকদের প্লাবিত উপত্যকা (ওয়াদি) পার না হতে এবং নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

 

অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত

 

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখনও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে, যার কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, প্রবল বাতাস এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে উঠতে শুরু করেছে আগাম দেশীয় (মোজাফ্ফর) প্রজাতির সুস্বাদু লিচু

পুলিশের জন্য সুখবর

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

অনলাইন জুয়ার দ্বন্দ্বে ১০ বছরের শিশুকে হত্যা!

থানা থেকে এসি-সোফা সেট নিয়ে যাওয়া সেই ওসি এখন বনানী থানায়

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

১০

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১১

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন লিমন-বৃষ্টি

১২

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

১৩

রাজধানীতে ফোম কারখানায় আগুন

১৪

ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় শফিকুল ইসলাম

১৫

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৬

দেশের পথে নাহিদা বৃষ্টির লাশ, পৌঁছাবে শনিবার

১৭

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

১৮

কমলো জ্বালানি তেলের দাম

১৯

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর

২০

Design & Developed by: BD IT HOST