স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতার প্রবাসীকে বিয়ে করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। পাত্র সম্পর্কে তিনি কিছু না জানালেও চাটগাঁ নিউজের অনুসন্ধানে জানা গেছে পাত্র কাতার প্রবাসী এক বাংলাদেশি যুবক।

 

আরো জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখেই লুবাবার পরিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। সাভারের কৃষিবাড়ি রিসোর্টে কঠোর গোপনীয়তায় এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, পাত্রের পরিবার বাংলাদেশি হলেও তারা স্বপরিবারে কাতারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ২৫ বছর বয়সী ওই যুবকের সাথে অনলাইনেই পরিচয় হয় সিমরিন লুবাবার। সেই পরিচয় থেকেই পরিণয় পর্যন্ত গড়ায় সম্পর্ক।

 

মূলত ওই যুবকের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকেই লুবাবার জীবনযাপনে পরিবর্তন আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

 

লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন।

 

একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

Facebook Comments Box
See also  ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST