bela
৪ নভেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানপুর ইউনিয়ন পরিষদে সকাল ৯টার পরও কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত

 

  • জনসেবার ক্ষেত্রে গাফিলতি—প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা হলেও দেরিতে উপস্থিতি বা অনুপস্থিতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মূল কার্যালয় খোলা থাকলেও চেয়ারম্যান, সচিব ও কোনো কর্মচারী উপস্থিত নেই। বিভিন্ন কাজে আসা স্থানীয়রা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন—

“প্রতিদিনই প্রায় একই চিত্র দেখা যায়। সাধারণ মানুষ সকাল সকাল অফিসে আসে, কিন্তু দায়িত্বপ্রাপ্তরা তখনও আসেন না। কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ারও তাড়াহুড়ো থাকে।”

 

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলার কথা। কিন্তু মাঠপর্যায়ে এই সময়সূচি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে গ্রামীণ জনসেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কিংবা নাগরিক সনদ গ্রহণের মতো কাজে আসা মানুষরা দুর্ভোগে পড়ছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন,

“বিষয়টি দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি দপ্তরগুলোতে সময়ানুবর্তিতা নিশ্চিত করা গেলে জনসেবার মান অনেক উন্নত হবে। তারা আরও বলেন,

“যেখানে জনসেবা দেওয়ার কথা, সেখানে দেরিতে আসা বা অফিস ফাঁকা থাকা একেবারেই অগ্রহণযোগ্য। প্রশাসনের নিয়মিত মনিটরিং প্রয়োজন।”

 

উল্লেখ্য, সরকারি দপ্তরসমূহে কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা এবং দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর আওতায় একটি বাধ্যতামূলক দায়িত্ব।

Facebook Comments Box
See also  ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST