কামরুল ইসলাম
১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটিতে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বুধবার রাত ১১টায় চীনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

 

শায়রুল কবির বলেন, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধিদলটি রওনা করেছে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন।

 

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

ইসমাঈল জবিউল্লাহর নেতৃত্ব বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

Facebook Comments Box
See also  ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST