কামরুল ইসলাম
৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। তবে পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়তে পারে তাপপ্রবাহ।

 

খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে এর প্রভাব দেখা যেতে পারে।

 

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

 

এছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

 

বিডব্লিউওটি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে সরাসরি রোদে না থাকাই ভালো। এ সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে গরম থেকে স্বস্তি দিতে পারে।

Facebook Comments Box
See also  ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST