স্টাফ রিপোর্টার
৩১ অগাস্ট ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি মাস, আগামীকাল থেকেই শুরু হচ্ছে সেপ্টেম্বর। সে হিসাবে ২০২৬ সাল শেষ হতে বাকি আর মাত্র চার মাস। বছর ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কমছে সরকারি ছুটির তালিকাও। বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আর মাত্র পাঁচ দিনের ছুটি অবশিষ্ট রয়েছে। তবে এর মধ্যে দুটি ছুটিই পড়ে গেছে সাপ্তাহিক ছুটির দিনে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

 

বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে থাকা পাঁচ দিনের সরকারি ছুটির মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে না। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তবে দিনটি পড়েছে শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

 

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের ছুটি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

 

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

 

তবে বড়দিনের ছুটিও পড়েছে শুক্রবারে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন দুটি সরকারি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সেই ‘দুঃসংবাদ’। সব মিলিয়ে বছরের বাকি চার মাসে সরকারি ছুটির তালিকায় পাঁচ দিন থাকলেও অতিরিক্ত কর্মদিবসের ছুটি মিলবে মাত্র তিন দিন।

Facebook Comments Box
See also  অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST