বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহাকরী পরিচালক আব্দুল মান্নান।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলী বলেন, আমরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মৃত নাকি জীবিত তা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার করার পর জানাতে পারবেন।
গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST