bela
১৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম। তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি সেই সাহসিকতা নিয়ে আবার নতুন দেশটাকে গড়তে কাজে লাগাবে।তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারা পৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্ত:কলেজ বিতর্ক উৎসব ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক ফাতিন সাদাব লিয়ান, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মির্জা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না। আমরা ১৬টি বছর পথ হারিয়ে ফেললাম, চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অন্যের পাহাড় আরো বেড়ে উঠল, অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে দেখতে পেলাম।

Facebook Comments Box
See also  বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

স্বতঃস্ফূর্তভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১১

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

১২

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

১৩

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

১৪

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১৫

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী

১৬

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

১৭

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৮

এসএসপি নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা

১৯

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

২০

Design & Developed by: BD IT HOST