স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জরুরি দরজা ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (১১ মে) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল এবং অবতরণের সময় ডান পাশের চাকার অংশে আগুন লাগে। এরপর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের বের করে আনা হয়।

 

 

বিমানবন্দর নিরাপত্তা বিভাগের এসপি রাজকুমার সিলাওয়াল এএনআইকে টেলিফোনে বলেন, ‘টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় বিমানের চাকার অংশে আগুন লাগে। ফায়ার ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে জাতিসংঘের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশের ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে এবং সেখান থেকে ঘন ধূসর ধোঁয়া বের হচ্ছে। যাত্রীদের জরুরি দরজা দিয়ে বের করে আনা হয়।

 

 

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়া হয়নি। কী কারণে আগুন লেগেছে, তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে তার্কিশ এয়ারলাইন্স জানায়, বিমানটি ট্যাক্সিওয়ের দিকে যাওয়ার সময় ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া দেখা যায় এবং প্রযুক্তিগত পরীক্ষা শুরু করা হয়েছে।এয়ারলাইন্সটির যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইয়াহইয়া উস্তুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইড্রোলিক পাইপের প্রযুক্তিগত ত্রুটির কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।

See also  ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

 

 

তিনি আরও জানান, যাত্রীদের ফেরত নেয়ার জন্য অতিরিক্ত একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এদিকে এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল বলে রয়টার্স জানিয়েছে।

 

 

অবশ্য এটিই প্রথমবার নয়, এর আগেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। ২০১৫ সালে একই এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে ঘাসের জমিতে চলে যায়। ওই ঘটনায় চার দিন বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছিল।তখনকার প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, ঘন কুয়াশার মধ্যে অবতরণের সময় ফ্লাইট ক্যাপ্টেন পরিস্থিতি সঠিকভাবে বুঝতে না পারায় এয়ারবাস এ৩৩০ বিমানটি রানওয়ের কেন্দ্ররেখা থেকে সরে যায়।

 

 

সেই সময়ও টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু যাচ্ছিল এবং এতে ২২৪ জন আরোহী ছিলেন। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি এবং সবাইকে জরুরি দরজা দিয়ে সরিয়ে নেয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST