কামরুল ইসলাম
১৪ জানুয়ারী ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

পাবনার সুজানগর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে তাঁতীবন্দ রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। দুপুরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাগর সুজানগর উপজেলায় নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৪টার দিকে সাগরসহ দু-তিনজন তাঁতীবন্দ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছিলেন। তারা গরু চুরি করতে এসেছেন সন্দেহ হলে নজরুলের ছেলে মনিরুল ইসলাম চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাগরের শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, গরু চুরি করতে গিয়ে গণপিটুতে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

 

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। সম্প্রতি প্রতিকার চেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধনও করেন এলাকাবাসী।

Facebook Comments Box
See also  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST