স্টাফ রিপোর্টার
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই।

 

তিনি আরও বলেন, হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।

 

জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সেসময় তারা রাজধানীতে আন্দোলনেও নেমেছিলেন। তাদের অভিযোগ, ২০০৯ সালে ‘ষড়যন্ত্রের শিকার’ হয়ে তারা চাকরিচ্যুত হয়েছিলেন।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পোশাকেও পরিবর্তন আনা হয়েছে।

Facebook Comments Box
See also  পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১০

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১১

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১২

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১৩

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৪

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৫

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৭

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৮

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৯

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

২০

Design & Developed by: BD IT HOST