স্টাফ রিপোর্টার
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

এসএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

 

বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল স্ব-স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলও বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

 

নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহের জন্য অনুরোধ করেছে বিভিন্ন শিক্ষাবোর্ড। এছাড়া, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।

 

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

 

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

 

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

 

এছাড়া, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

 

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

Facebook Comments Box
See also  পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১০

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১২

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৩

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৪

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৬

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৭

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৮

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

১৯

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST