স্টাফ রিপোর্টার
১৭ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার দায়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা৷ সংবাদ প্রকাশের ফলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানী হয়েছে এমন অভিযোগে আদালতের শুনানী শেষে বগুড়া সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন তানভীর আলম রিমন নামে এক ব্যক্তি৷ এতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার,ও বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারকে বিবাদী করা হয়। ওদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া এ মামলাকে হয়রানিমূলক দাবি করে আজ ১৭ জুন বিকেলে জাতীয় প্রেসক্লাব সহ চট্রগ্রাম, বরিশাল,সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর,সিরাজগঞ্জেও মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা৷ মানববন্ধনগুলোতে বক্তব্য রাখা সাংবাদিক নেতারা বলেন- ১৬ ই জুনকে যখন সংবাদপত্রের জন্য কালো দিবস হিসেবে বিএনপি সরকার রাষ্ট্র্রীয়ভাবে পালন করছিলো ঠিক একই দিন বিএনপি সরকারেরই চরম বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা ৪ সাংবাদিকের নামে ক্ষমতার অপব্যবহার করে হয়রানিমূলক মামলা করিয়ে খোদ সরকারের নীতিরই বিরোধিতা করেছে। বর্তমান সরকার প্রায় প্রতিদিনই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে আসলেও বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই হয়রানিমূলক মামলার মাধ্যমে বেছে নিয়েছেন গণমাধ্যমকে দমন পীড়নের নীতি। প্রতিমন্ত্রীর এমন বেপরোয়া কর্মকান্ডের দায় সরকারকে নিতে হবে। এসময় বক্তারা অবিলম্বে ভুক্তভোগী ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

১০

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১১

গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

১২

ওয়াইসের রেকর্ডের দিনে সৌদির চমক

১৩

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

১৪

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

১৫

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

১৭

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

১৮

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

১৯

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST