স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান।

 

দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

 

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ১৬টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন ১২টি এবং সংশোধিত চারটি।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্রাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর প্রকল্পের আওতায় ৫২ কিলোমিটার দীর্ঘ এ রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে। প্রকল্পটির প্রস্তাবিত মোট ব্যয় ৩ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯৪২ কোটি টাকা। বাকি অর্থ উন্নয়ন সহায়তা হিসেবে দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

Facebook Comments Box
See also  সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির ২৮৮ পরিবারের পুনর্বাসনসহ ৭ দফা দাবি

বেহাল সড়কে অটোরিকশা দুর্ঘটনা:গুরুতর আহত ১,দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

কিশোর গ্যাং: সেলুনে যুবককে কুপিয়ে হত্যা

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

১০

সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

১২

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

১৩

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

১৪

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

১৫

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

১৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

১৭

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

১৮

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

১৯

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST