নিজস্ব প্রতিবেদক:  
১৪ এপ্রিল ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রামে কুমিল্লার জনগণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই ছিল কুমিল্লার সন্তানদের হাতে। তাদের সাহসী ও অকুতোভয় ভূমিকার ফলেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তরিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সব স্তরে গেঁথে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এনসিপি শুরু থেকেই সক্রিয় রয়েছে। তারুণ্যের রাজনীতির মূল ভিত্তি হিসেবে তিনি দায়িত্ববোধ, সহিষ্ণুতা ও নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগকে গুরুত্ব দেন। দেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি স্তরে তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তরিকুল ইসলাম বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, নির্বাচন নিয়ে আলোচনা করতে পারছে এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতে পারছে।

 

কুমিল্লার ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, সুলতানি, মোগল ও ব্রিটিশ আমল থেকেই কুমিল্লা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, রাজনৈতিক ও শিক্ষাকেন্দ্র। স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কুমিল্লার মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও কুমিল্লার জনগণের সাহসিকতা সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে।

 

বর্তমান নগর সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কুমিল্লা শহর অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বাজার ব্যবস্থাপনা, আবাসন সংকট ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

 

তরিকুল ইসলাম বলেন, আমরা রাতারাতি সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব।

See also  আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

তিনি জানান, নগরবাসীর প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তাদের সমস্যার কথা শুনে সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, কুমিল্লার মানুষ জেগে ওঠলে পুরো বাংলাদেশ জেগে ওঠে এটাই ইতিহাস। তাই একটি আধুনিক ও পরিকল্পিত কুমিল্লা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

১১

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

১২

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি: রাশেদ খাঁন

১৩

আজ বিক্রি হচ্ছে ২ জুনের ট্রেনের ফিরতি টিকিট

১৪

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

১৫

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

১৭

আজ বিক্রি হচ্ছে ১ জুনের ট্রেনের ফিরতি টিকিট

১৮

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

রামিসার বাবার কাঁধে হাত রেখে যা বললেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST