bela
২৪ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের বক্তব্যে এমন বাস্তবতাই নতুন করে উঠে এসেছে। তিনি বলেন, ‘সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশের যত তারা, আইনের তত ধারা- সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে।’

 

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর তৃতীয় দিনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক পর্বে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল।

 

তিনি বলেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সাংবাদিক দমন করার প্রবণতা বহুদিনের, যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের পর আলোচনার ভিত্তিতে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন তিনি। বিগত সরকারের সময়ে এসব আইনের অপপ্রয়োগের উদাহরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, সাংবাদিকতার কণ্ঠরোধ ও কলম থামানোর সকল নিবর্তনমূলক আইনের অবসান হওয়া প্রয়োজন। শুধু আইন বাতিল করলেই হবে না, রাষ্ট্রের মানসিকতারও পরিবর্তন জরুরি।

 

তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা ঘটেনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও কমেছে এবং গত ১৭ মাসে পুলিশ নিজে বাদী হয়ে কোনো ‘গায়েবি মামলা’ করেনি।

 

পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা যেন সাংবাদিক নিবর্তনের নীতিতে না ফেরে এবং সব ধরনের দমনমূলক আইনি পথ থেকে সরে আসে।

 

সঞ্চালক রোমান উদ্দিন ছাড়াও আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী ও ট্রায়াল ওয়াচের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মানেকা খান্না।

Facebook Comments Box
See also  জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ জামায়াতের ২ এমপির

নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, ঈশ্বরদীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

১০

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২

ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব

১৩

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায়

১৫

বিচারকের খাস কামরায় ডেকে পুলিশের এসআইকে মারধরের অভিযোগ

১৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

১৭

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ

১৮

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

১৯

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST