কামরুল ইসলাম
৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া।

 

সোমবার (৩ আগস্ট) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান দেশটির নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি।

 

এ সময় অস্ট্রেলীয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইল।

 

সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সংযোগ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন তরুণদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বাধ্যতামূলক কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির সংযুক্তি, নতুন কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি, আনন্দময় শিক্ষার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

 

এ সময় বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর উপস্থিতি ও কার্যক্রম সম্প্রসারণ, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের শক্তিশালী প্রবাসী কমিউনিটির ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

 

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

 

এছাড়া অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, শ্রমিক চলাচল, দক্ষ জনশক্তির আন্তর্জাতিক চলাচল, শ্রমবাজার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

তিনি সরকারের শিক্ষা খাতে গৃহীত উদ্যোগগুলো মনোযোগসহকারে শোনেন এবং সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন: রঙে-ক্যানভাসে ফুটে উঠবে বিপ্লবের স্মৃতি

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যবিপ্রবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়্যারম্যান ড. মেহেদী হাসান

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেফতার

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

সরকার ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

আন্ডারওয়্যারের ভেতরে কোটি টাকার সোনা, বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

১০

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু

১১

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১২

আমাকে ও আমার প্রয়াত মাকে গালি দেওয়া হয়েছে: নরেন্দ্র মোদি

১৩

৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

১৫

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

১৭

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

১৮

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

১৯

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST