স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বিশ্বকাপের চলতি আসরে নতুন মাইলফলকের সামনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দেশের হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়ার পথে এই সুপারস্টার।

 

বিশ্বকাপের গত আসরে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিতে এসেছে মেসিরা।

 

আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আমরা ঠিক জায়গায় রয়েছি। সকলে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি। ফলাফল নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে চাই। নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই।

 

তিনি আরও বলেছেন, মেসি খেলার জন্য প্রস্তুত আছে। ও আমাদের দলে অপরিহার্য। বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বাকি সকলে তৈরি প্রথম ম্যাচের জন্য। ছোটখাট চোট সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠেছি।

 

মেসির মাইলফলক স্পর্শ প্রসঙ্গে কোচ বলেছেন, শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন। গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করছে। সকলে ওকে মাঠে দেখতে চান। কারণ মেসির প্রভাব শুধু আর্জেন্টিনায় নয়, পুরো পৃথিবীতেই রয়েছে। মেসি সম্পর্কে খারাপ কিছু বলার মতো নেই। ও সব সময় দলের সঙ্গে থাকে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

চোট থেকে ফেরা এমিলিয়ানো মার্তিনেস প্রসঙ্গে কোচ বলেছেন, সে একদম ঠিক আছে। আমার মনে হয় ও খেলবে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ম্যাচে যে কোনও পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সে সব সামলানোর জন্য তৈরি। গত কয়েক বছর ধরে আমরা যে ফুটবলটা খেলছি, সেটাই চালিয়ে যেতে হবে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

১০

ওয়াইসের রেকর্ডের দিনে সৌদির চমক

১১

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

১২

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

১৩

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

১৬

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

১৭

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

১৮

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

১৯

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

২০

Design & Developed by: BD IT HOST