স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় শফিকুল ইসলাম

আসন্ন ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শফিকুল ইসলাম একসময় রাজপথের সাহসী ও সক্রিয় যুবনেতা হিসেবে পরিচিত ছিলেন। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের সংগঠিত রাখা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একটি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডই আজ তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ফলে তিনি ভাটরা ইউনিয়নে একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণির মানুষের মধ্যেই তার প্রতি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, “ভাটরা ইউনিয়নের জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি এই ইউনিয়নকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে আমি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করব।

আমার লক্ষ্য হবে—প্রত্যেক ঘরে ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভাটরা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক ইউনিয়নে রূপান্তর করতে চাই। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই—সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে। এই ইউনিয়নই আমার পরিবার, আর এই পরিবারের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হবে আমার অঙ্গীকার।”

স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শফিকুল ইসলামের নাম এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং ইতিবাচক ভাবমূর্তি তাকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

See also  কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সব মিলিয়ে, ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ—আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন শফিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST