ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

ভোরবেলা মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারত ও মিয়ানমার সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে।

 

আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটবর্তী। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। তবে অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম অনুভূত হয়েছে।

 

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০০.৬ কিলোমিটার। মূলত মাঝারি গভীরতার এই ভূকম্পনের প্রভাবে বাংলাদেশসহ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা লিচু বাজারে উঠতে শুরু করেছে আগাম দেশীয় (মোজাফ্ফর) প্রজাতির সুস্বাদু লিচু

পুলিশের জন্য সুখবর

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

অনলাইন জুয়ার দ্বন্দ্বে ১০ বছরের শিশুকে হত্যা!

থানা থেকে এসি-সোফা সেট নিয়ে যাওয়া সেই ওসি এখন বনানী থানায়

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

১০

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১১

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন লিমন-বৃষ্টি

১২

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

১৩

রাজধানীতে ফোম কারখানায় আগুন

১৪

ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় শফিকুল ইসলাম

১৫

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৬

দেশের পথে নাহিদা বৃষ্টির লাশ, পৌঁছাবে শনিবার

১৭

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা

১৮

কমলো জ্বালানি তেলের দাম

১৯

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর

২০

Design & Developed by: BD IT HOST