কামরুল ইসলাম
১৭ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ফি নির্ধারণ নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ১৩০০ টাকা এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে ১৭৫০ টাকা আদায় করা হচ্ছে।

 

অভিভাবকদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত উচ্চ হারে পরীক্ষার ফি নির্ধারণ অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা প্রশ্ন তুলেছেন, একটি সাধারণ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এত বেশি অর্থ আদায়ের যৌক্তিকতা কী।

 

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক অভিভাবক মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের স্বার্থ ও অভিভাবকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ফি নির্ধারণ করা উচিত।

 

এদিকে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রকাশিত এক নোটিশে বিভিন্ন শ্রেণির পরীক্ষার ফি নির্ধারণের তথ্য উল্লেখ করা হয়েছে। নোটিশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে না এবং পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে না।

 

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিভাবকরা পরীক্ষার ফি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
See also  ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

১০

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১১

গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

১২

ওয়াইসের রেকর্ডের দিনে সৌদির চমক

১৩

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

১৪

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

১৫

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

১৭

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

১৮

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

১৯

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST