স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশাল তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাড়া-উ বিমাবন্দর বন্ধ থাকায় সেখানে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে ৬ টি ফার্স্ট-পারসন-ভিউ সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)।

 

হামলার কারণে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং কোনো যানবাহন বা বিমানবন্দরের রানওয়েরও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে।

 

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাড়া-উ বিমানবন্দরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ছিল। সেটিকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

 

২০২১ সালে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরপরই রাজনৈতিক অস্থিরতা শুরু হয় মিয়ানমারে। প্রায় ৫ বছর সামরিক শাসনের পর ২০২৫ সালের ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন হয়, প্রেসিডেন্ট হন সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং, তবে এখনও দেশটিতে স্থিতিশীলতা আসেনি।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
See also  ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১০

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১২

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৩

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৪

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৬

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৭

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৮

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

১৯

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST