মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে থাকা হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার বিচারাধীন আসামি তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তুষার বিশ্বাস পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পাংশা থানায় ছয়টি এবং গোয়ালন্দ থানায় একটি মামলাসহ মোট সাতটি মামলা বিচারাধীন ছিল। এসব মামলার মধ্যে তিনটিতে তিনি জামিনে ছিলেন।

 

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

ময়নাতদন্ত শেষে উপজেলার শরিষা ইউনিয়নের বনগ্রাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
See also  আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

১০

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

১১

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১৩

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১৫

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৭

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৯

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

২০

Design & Developed by: BD IT HOST