মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধি: 
৫ অগাস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

 

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ও এনপিবি নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন।

এ সময় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

 

এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বাদী হয়ে ২৬ জুলাই ২০২৬ পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে মো. বিশু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত মো. বিশু সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
See also  যশোরে দুই শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এক মায়ের আকুতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: পাবনায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত

যশোরে দুই শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এক মায়ের আকুতি

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

জবি প্রেসক্লাবের সাংবাদিক কায়েসের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা সুমন সরদার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে যবিপ্রবির নবীনদের হাতে ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’

পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবির-ছাত্রদল মুখোমুখি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

৫ আগস্ট উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১০

যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন: রঙে-ক্যানভাসে ফুটে উঠবে বিপ্লবের স্মৃতি

১১

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২

যবিপ্রবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়্যারম্যান ড. মেহেদী হাসান

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

১৪

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেফতার

১৫

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৭

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

১৮

সরকার ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

১৯

আন্ডারওয়্যারের ভেতরে কোটি টাকার সোনা, বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

২০

Design & Developed by: BD IT HOST