ইয়ামিন কাদের নিলয় 
৪ জানুয়ারী ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের ব্যবসায়ীকে কুপিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩  

 

 

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট ব্যবসায়ী খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার দিবাগত রাতে র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডামুড্যার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে ভিকটিম খোকন দাস উল্লিখিত আসামিদের নাম বলে গেছেন।

তিনি জানান, পরেশ দাসের ছেলে খোকন দাস পেশায় ছিলেন একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী। তিনি ৩১ ডিসেম্বর রাতে কেহরভাঙ্গা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিলই এলাকায় পৌঁছালে ৩–৪ জন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।এ সময় হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা ভুক্তভোগীকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন খোকন দাসের মৃত্যু হয়।পুলিশ সুপার রওনক জাহান আরও বলেন, গ্রেফতাররা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তারা নানা ধরনের মাদক সেবন করেন বলেও জানা গেছে।

Facebook Comments Box
See also  কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১০

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১১

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৪

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৫

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৮

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST