bela
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রচারণা তুঙ্গে, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চায় দলীয় নেতাকর্মীর একাংশ 

 

ইয়ামিন কাদের নিলয় 

শরীয়তপুর(সদর-জাজিরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ড. মোশারফ হোসেন মাসুদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা শরীয়তপুর (সদর ও জাজিরা) উপজেলার প্রত্যেকটি গ্রামে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনে জামায়াত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ তার ব্যক্তিগত ইমেজ ও সামাজিক ভূমিকার কারণে দলীয় ও সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে ভোটাররা মন্তব্য করেছেন। শরীয়তপুর-১ আসনে ড. মোশারফ হোসেন মাসুদ ব্যতীত জোটের নীতি নির্ধারকরা যদি অন্য কোন প্রার্থী নিয়ে চিন্তা করেন, তাহলে তারা জামানত হারাবেন বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেছেন। নির্বাচনী মাঠে এখন পযর্ন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ-এ বিষয়ে কোন সন্দেহ নেই।

এদিকে শরীয়তপুর-১ আসন বিএনপি দলীয় মনোনয়নকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাথাচাড়া দিয়ে ওঠেছে দলীয় অন্তর্কোন্দল ও মনোনয়ন-সংকট। বিশেষ করে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র মতবিরোধ, যা প্রতিদিনই নতুন নতুন রূপ নিচ্ছে। শরীয়তপুর-০১ আসনে তাকে মেনে নিতে পারছে না তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। প্রায় প্রতিদিনই, সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ র‍্যালি বের করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST