স্টাফ রিপোর্টার
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে বাবর এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

সংসদে লুৎফুজ্জামান বাবর বলেন, বিরোধী দলের সদস্যরা শুধু সাম্প্রতিক ১৫ বছরের অনিয়ম ও দুঃশাসনই দেখতে পাচ্ছেন, কিন্তু আগের ইতিহাস ভুলে গেছেন। তৎকালীন বিরোধী দলে থাকাকালে সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল জলিল ‘ট্রাম্প কার্ড’-এর কথা বলেছিলেন। কিন্তু ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা রোধ, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র‍্যাবের অনন্য ভূমিকার কথা তারা মনে রাখছেন না। এসব সফলতার পর দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছিল।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের প্রয়োজনে র‍্যাবের মতো একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ বাহিনীর ভূমিকা অপরিসীম। বিগত দিনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সরকারের নির্দেশে র‍্যাবকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালনা করা হয়নি; বরং সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তারা অর্পিত দায়িত্ব পালন করেছে।

 

বাবর আরও বলেন, এ ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যখন কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন- র‍্যাবকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি ওনার সঙ্গে অনেকক্ষণ আর্গুমেন্ট করেছিলাম যে পরিবর্তন করাটা ঠিক হবে না। পরবর্তীতে আর আমার সঙ্গে ওনার কথা হয়নি। কিন্তু আমি বুঝি, র‍্যাবের মতো একটা সংগঠন দরকার। হয়তো র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে যে সংগঠনটা আসছে, সেটা প্রয়োজন। কারণ এখনো বিভিন্ন বোমা হামলা হচ্ছে। বিভিন্ন বোমা আসছে। আপনারা দেখছেন, আমাদের পার্শ্ববর্তী যেকোনো একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অতীতেও করেছিল। এই কারণে র‍্যাবের মতো একটা সংগঠন প্রয়োজন।

 

জাতীয় সংসদে বিরোধী দলের নেতাদের আশ্বস্ত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দেশের জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই বিশেষ বাহিনীর অস্তিত্ব ও কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার কিছু স্পর্শকাতর ও গভীর বিষয় রয়েছে, যা সরাসরি প্রকাশ্যে উপস্থাপন করা সম্ভব নয়। তবে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য এই বাহিনীর গুরুত্ব অপরিসীম।

See also  ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

 

লুৎফুজ্জামান বাবর বলেন, এই মুহূর্তে আপনারা এটাকে এলাও করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, পরবর্তী সময়ে ওনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১০

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১১

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১২

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১৩

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৪

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৫

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৭

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৮

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৯

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

২০

Design & Developed by: BD IT HOST