সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।

গত ম্যাচে আলোচনার তুঙ্গে ছিল মিরপুরের কালো উইকেট। এই ম্যাচেও যথারীতি স্পিন-বিষে ক্যারিবীয়দের বধ করার লক্ষ্যে নামছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। দ্বিতীয় ওয়ানডেতেই একাদশে রাখা হলো তাকে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা!

ভারতকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

ভারতকে নিয়ে যে দুঃসংবাদ দিলেন সাবেক র’ প্রধান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ট্রেনে ঈদযাত্রা: ২৬ মে’র টিকিট বিক্রি আজ

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে যা বললেন আসিফ নজরুল

১০

সময় টিভির এমডিসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি

১১

অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর সময় লাগবে : তথ্যমন্ত্রী

১২

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

১৩

খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 

১৪

রাজবাড়ীর পাংশায় শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, অবরুদ্ধ শিক্ষক

১৫

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

১৬

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

১৭

অপকর্ম থেকে মুক্ত হতে রবীন্দ্রচর্চার বিকল্প নেই: রিজভী

১৮

আজ ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

দেশে কোনো প্রক্সি শিক্ষকের জায়গা থাকবে না: ববি হাজ্জাজ

২০

Design & Developed by: BD IT HOST