bela
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাউন্ড অব সিক্সটিন’ থেকেই বিদায় নিলো রোনালদোর আল নাসর

সৌদি কিংস কাপে ‘রাউন্ড অব সিক্সটিন’ থেকেই বিদায় নিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দশ জনের ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে আরও একবার শিরোপার স্বপ্নভঙ্গ হলো সিআরসেভেনের। হারের পর সামাজিকমাধ্যমে এক পোস্টে দলের ছবি দিয়ে এই পর্তুগিজ তারকা বার্তা দিয়েছেন, শিক্ষা নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার।

কয়েক দিন আগেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোলের অনন্য কীর্তি অর্জন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছিলো শুধু আল নাসরের জার্সিতে মেজর কোনো ট্রফি জয়ের আক্ষেপ। সেই আক্ষেপ এবার আরও দীর্ঘ হলো সিআরসেভেনের। সৌদি কিংস কাপে আল ইত্তিহাসের কাছে ২-১ গোলে হেরে রাউন্ড অব সিক্সটিনেই বিদায় ঘণ্টা বাজলো আল নাসরের।

এর আগে, অধিনায়ক করিম বেনজেমা এগিয়ে নেয় আইটিটিকে। ৩০ মিনিটে রোনালদোর ক্রস থেকে ডিফ্লেকশনের পর, অ্যাঞ্জেলোর শক্তিশালী স্ট্রাইকের মাধ্যমে আল নাসর সমতা ফেরায়। তবে, এইচটি-র ঠিক আগে হুসেম আউয়ারের গোলে জয়ের সম্ভাবনা তৈরি হয়। আহমেদ আল জুলায়দানকে বেপরোয়া চ্যালেঞ্জের জন্য মাঠ ছাড়তে বাধ্য করার পর, আইটিটি এক খেলোয়াড়ের নিচে থাকা সত্ত্বেও জয় ধরে রাখে।

উল্লেখ্য, ২০২২ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গেল বছর কিংস কাপের ফাইনালের পর সৌদি সুপার কাপের ফাইনালে হারে দলটা। এরপর চলতি বছর সুপার কাপের ফাইনালে হেরে শিরোপা খোয়ায় সিআরসেভেনের দল। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলেও টুর্নামেন্টটিতে ছিলো না ফিফার স্বীকৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১১

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৩

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৪

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৫

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৬

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

১৭

মাটির নিচে লুকানো ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

১৮

আত্রাইয়ে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

২০

Design & Developed by: BD IT HOST