স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে আজ (২৬ মে) হজের খুতবা প্রদান করেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। বিকাল সোয়া ৩টায় হজের খুতবাটি বিশ্বজুড়ে একযোগে সম্প্রচার করা হয়েছে।

 

আরবি ভাষায় দেওয়া ঐতিহাসিক খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, তাওহীদ প্রতিষ্ঠা ও হজের পবিত্রতা রক্ষার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

 

খুতবার মূল অংশগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো—

 

খুতবার শুরুতেই আল্লাহর সর্বময় ক্ষমতা ও মহিমা প্রকাশ করে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে মানব ইতিহাসের জালিম ও পাপাচারী জনপদগুলোর ধ্বংসের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এরপর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে মানবজাতিকে হজের জন্য আহ্বান করার যে নির্দেশ দিয়েছিলেন, তা উল্লেখ করা হয়।

 

খুতবায় বলা হয়, হজের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সব ধরনের শিরক বা অংশীদারত্ব বর্জন করা। শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি স্পষ্টভাবে জোর দিয়ে বলেন, হজের পবিত্র পরিবেশ সব ধরনের ঝগড়া-বিবাদ, অশ্লীলতা ও পাপ কাজ থেকে মুক্ত রাখতে হবে। বিশেষ করে, পবিত্র হজের ময়দানে কোনো অবস্থাতেই কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া বা দলীয় আহ্বান জানানো যাবে না। হজ হলো সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়া, আনুগত্য করা এবং রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ অনুসরণ করা।

 

আরাফাতের ময়দানে ভাষা, বর্ণ ও দেশের ভিন্নতা থাকা সত্ত্বেও সব মুসলিমের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য নিদর্শন প্রকাশ পায়। খুতবায় হাজিদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা নিজেদের আচরণের মাধ্যমে ‘ইহসান’ বা উত্তম আচরণ প্রকাশ করেন এবং মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণ দূরে থাকেন।

See also  ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি'হ'ত ৫

 

আরাফাতের এই মহান দিনটিকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, এদিনেই আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার এবং মুসলিমদের ওপর নেয়ামত সম্পূর্ণ করার ঘোষণা দিয়েছিলেন। এরপর হাজিদের রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ অনুযায়ী জোহর ও আসরের নামাজ একসঙ্গে পড়ার নির্দেশনা দেওয়া হয় এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকার জন্য বলা হয়।

 

খুতবায় সূর্যাস্তের পর মুজদালিফায় গমন, পরবর্তী দিনগুলোতে মিনায় গিয়ে শয়তানের উদ্দেশে জামারাতে পাথর মারা, কোরবানি করা, মাথা মুণ্ডন করা এবং কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করার মতো হজের ধাপে ধাপে পালনীয় হুকুমগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়।

 

খুতবায় হাজিদের হজের প্রতিটি কাজ পালনের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, তাড়াহুড়ো বা ধাক্কাধাক্কি না করতে এবং শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা ও রুট ম্যাপ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিশৃঙ্খলা ও বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। এ সময় আরাফাতের দিন দোয়া করার সর্বোত্তম সময় ও ফজিলত উল্লেখ করে রাসুলুল্লাহ (সা.)-শেখানো দোয়া ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর’ বেশি বেশি পড়ার তাগিদ দেওয়া হয়।

 

খুতবার শেষ অংশে সব হাজির হজ যেন আল্লাহ কবুল করেন এবং তারা যেন নিরাপদে নিজ নিজ দেশে গুনাহমুক্ত হয়ে ফিরে যেতে পারেন সেই মোনাজাত করা হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সত্যের ওপর মুসলমানদের ঐক্য কামনা করা হয়। পরিশেষে, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দীর্ঘায়ু, সফলতা এবং হাজিদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করার জন্য তাদের কল্যাণ ও উত্তম প্রতিদান কামনা করে খুতবা শেষ করা হয়।

 

খুতবা সমাপ্ত হওয়ার পরপরই জামাতে নামাজ আদায়ের জন্য পবিত্র আরাফাত ময়দানে আজান দেওয়া হয় এবং নামাজ আদায় করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST