কামরুল ইসলাম
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হাদিকে নিয়ে বেড়েছে শঙ্কা’ সর্বশেষ অবস্থা যা জানা গেল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্রের শরীফ ওসমান হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি।

 

 

তিনি বলেছেন, ওসমান হাদি ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরবে। তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেন তিনি।

 

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং এমনটা জানিয়ে ডা. রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে।এমনকি এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) নামের আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে।

 

 

যেখানে রোবোটিক সার্জারিসহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার হয়।

 

 

তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।

 

 

এরকম প্লান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে। যেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই। তাই বলা চলে, এটা হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত।তবে তার জিসিএস-থ্রি কন্ডিশন জানিয়ে তিনি বলেন, এ ধরনের রোগীদের দ্রুত ফেরার সম্ভাবনা নেই। দীর্ঘ সময় লাগবে।

 

 

উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো খুবই খারাপ ছিল।

 

 

তিনিও তিন মাস আইসিইউতে ছিলেন। ফলে এটা দু-একদিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে।

 

See also  গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

 

এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST