bela
২৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছর পর ফল প্রকাশ, প্রথম হয়েছেন শিবির নেতা

ছাত্রশিবির করার কারণে জালিয়াতির অভিযোগ এনে মাস্টার্সের ফলাফল স্থগিত রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের। স্নাতকে তিনি ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। ২০১৩ সালে স্থগিত হওয়া সেই ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে তিনি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন এবং সিজিপিএ ৪ অর্জন করেছেন।রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০০৭-০৮ বর্ষের শিক্ষার্থী। ছাত্র জীবনে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি মদিনার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. হাসনাত কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থী এমএসসি (থিসিস গ্রুপ) পরীক্ষা, ২০১২ (যা অনুষ্ঠিত হয়েছিল আগস্ট-নভেম্বর, ২০১৩ এবং সেপ্টেম্বর-নভেম্বর, ২০২৫ মাসে)’তে উত্তীর্ণ ঘোষণা করা হলো।তিনি ফলাফলে সিজিপিএ ৪ (আউট অব-৪) পেয়েছেন। এটি অস্থায়ীভাবে প্রকাশ করা হয়েছে এবং সিন্ডিকেটে প্রতিবেদন সাপেক্ষে কার্যকর হবে। কোনো অসংগতি দেখা দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।ফলাফল প্রকাশের পরে সাবেক এই শিবির নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ছিলাম আমার পরিবারের একমাত্র ছেলে।নিম্ন আয়ে আমার পরিবারের প্রথম প্রয়োজন ছিল আমার একটি ভালো ক্যারিয়ার। কিন্তু মাস্টার্সে শিক্ষকদের অন্তর্কোন্দল এবং আমার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আমার ওপর থিসিস জালিয়াতির অভিযোগ এনে ছাত্রত্ব বাতিল করা হয়। এতে আমার পরিবার বড় ধরনের ধাক্কা খায়। আমি এই ঘটনার পরে দীর্ঘদিন ট্রমার (যন্ত্রণা) ভেতর ছিলাম। এক যুগ পরে আমার ফল প্রকাশ পাওয়া আমার জীবনের অন্যতম আনন্দঘন সংবাদ।রফিকুল ইসলাম বলেন, ‘আমি নানানভাবে হেনস্তার শিকার হয়েছি। আমি আওয়ামী লীগের কর্মীদের হেনস্তার শিকার হয়েছি। সামাজিকভাবে বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমি অনার্সে প্রথম শ্রেণিতে পাশ করেছি। কিন্তু মাস্টার্সের জন্য বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি।’

Facebook Comments Box
See also  ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST