bela
২৯ অক্টোবর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে পোস্ট : থ্রেডসে নতুন ফিচার

‘ঘোস্ট পোস্ট’ নামে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন চাইলে অস্থায়ীভাবে নিজেদের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন। যেগুলো একদিন পর স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে।

থ্রেডসের মতে, এই ‘ঘোস্ট পোস্ট’ ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে “নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি” গড়ে তোলা। অনেকেই সামাজিক মাধ্যমে স্থায়ী পোস্ট দিতে সংকোচ বোধ করেন- এই ফিচার তাদের জন্যই স্বস্তির জায়গা তৈরি করবে।

যে কেউ চাইলে নতুন পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে ঘোস্ট পোস্ট তৈরি করতে পারবেন। ২৪ ঘণ্টা পর পোস্টটি অদৃশ্য হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী পোস্টটিতে লাইক বা রিপ্লাই দেবেন সেই তথ্য কেবল পোস্টদাতা নিজেই দেখতে পাবেন।

থ্রেডস জানিয়েছে, ঘোস্ট পোস্টের রিপ্লাইগুলো মেসেজ ইনবক্সে পাঠানো হবে। যাতে ব্যবহারকারী নিজের মতো করে কথোপকথন চালাতে পারেন।

সম্প্রতি থ্রেডস ১০ হাজার অক্ষরের টেক্সট অ্যাটাচমেন্ট যুক্ত করেছে। যেখানে ব্যবহারকারীরা দীর্ঘ লেখালেখি, বিশ্লেষণ বা নিবন্ধের অংশ প্রকাশ করতে পারেন। এছাড়া ‘স্পয়লার হাইড’ ফিচারের মাধ্যমে পোস্টে থাকা মিডিয়া বা টেক্সট আড়াল রাখার সুবিধাও যোগ করা হয়েছে।

মেটা জানায়, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় ও কথোপকথনমুখী করতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST