অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরা ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি শোবিজ অঙ্গনে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তবে কেন ইকরা ‘আত্মহত্যা’ করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তবে দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। উল্লেখ্য, কয়েক বছর ধরে যাদের নাটক ইউটিউবে মিলিয়ন ট্রেন্ডে থাকে, তাদের মধ্যে যাহের...
Developed by BDITHOST