এম আরফাত সুমন - বিনোদন
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’

অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরা ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি শোবিজ অঙ্গনে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

 

তবে কেন ইকরা ‘আত্মহত্যা’ করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি।

 

২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তবে দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

 

উল্লেখ্য, কয়েক বছর ধরে যাদের নাটক ইউটিউবে মিলিয়ন ট্রেন্ডে থাকে, তাদের মধ্যে যাহের আলভী অন্যতম। এই অভিনেতার তিন শতাধিক নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়েছে। তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে-‘কাক, ‘ভালোবাসা এমনই’, ‘কপাল’, ‘বেঈমান’ ও ‘অসহায়ের মতো ভালোবাসি’ ইত্যাদি।

 

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন যাহের আলভী। কিং প্রোডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন বেশ কটি নাটক। এর মধ্যে ‘জানোয়ার থ্রি’, ‘তুমুল বৃষ্টি’, ‘জঙ্গলে বিয়ে’, ‘ভটভটি’ উল্লেখযোগ্য। প্রযোজনার সঙ্গে পরিচালনাতেও হাত পাকাচ্ছেন তিনি।

Facebook Comments Box
See also  দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST