পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এমনকি দুই বছর সময় পেলেও এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুক্রবার (১৯ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমি গত দুই-আড়াই মাসের মধ্যে এলাকার সকল রাস্তার তালিকা প্রস্তুত করেছি। উন্নয়নের কাজ শুরু হয়েছে, তবে সব কাজ শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।” মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, শুধু সাঁড়া ইউনিয়ন নয়,...
Developed by BDITHOST