স্টাফ রিপোর্টার
১৯ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী পাঁচ বছরে ঈশ্বরদী-আটঘরিয়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: আবু তালেব মন্ডল এমপি

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এমনকি দুই বছর সময় পেলেও এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

শুক্রবার (১৯ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমি গত দুই-আড়াই মাসের মধ্যে এলাকার সকল রাস্তার তালিকা প্রস্তুত করেছি। উন্নয়নের কাজ শুরু হয়েছে, তবে সব কাজ শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।”

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, শুধু সাঁড়া ইউনিয়ন নয়, পুরো ঈশ্বরদী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।

 

ঈশ্বরদীর বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা একটু শক্ত হোন, কেউ চাঁদা দেবেন না। এরপর কে কী করে, তা আমাকে জানাবেন।”

 

ঈশ্বরদী ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে সংসদ সদস্য জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী মাসে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঈশ্বরদী পরিদর্শনে আসতে পারে। এছাড়া ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও জানান, গত চার মাসে ডিও লেটারসহ বিভিন্ন প্রক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার জন্য প্রায় ৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ গ্রহণ করা হয়েছে।

 

সাঁড়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর নুরুজ্জামান প্রামানিক, উপজেলা নায়েবে আমির ও দাশুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি ও সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো সাইদুল ইসলাম এবং সাঁড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুদ্দিন খান।

See also  দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

 

অনুষ্ঠানে সাঁড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচ বছরে ঈশ্বরদী-আটঘরিয়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: আবু তালেব মন্ডল এমপি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অর্থনৈতিক ও কৌশলগত আয়োজন

যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি

চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক সমাজ কর্মী নিজাম উদ্দিন পেলেন সরকারি প্রশংসাপত্র

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পরীমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত, ৭ জনই সমকামী

১০

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম

১১

ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

১২

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

১৩

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

১৫

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

১৮

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৯

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

২০

Design & Developed by: BD IT HOST