ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জিতে নেয় তারা। এবারের আসরেও অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি জোরদারের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। চোট থেকে ফিরে পেনাল্টি থেকে গোল করেন মেসি। সেই গোলের মধ্য দিয়ে ৬৯ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড গড়েন মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলকে নিয়ে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি বলেন, ‘শুরু থেকেই দারুণ উপভোগ করছি। এখানে আসার পর থেকে একটু অস্বস্তি ভোগাচ্ছিল, তবে আমি খেলার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নেমে খুব ভালো লেগেছে। খেলার জন্য তীব্র ইচ্ছা ছিল, যাতে ইনজুরির ভয়টা কেটে যায় এবং মন...
Developed by BDITHOST