স্টাফ রিপোর্টার
১০ জুন ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমাদের হারানো অনেক কঠিন’

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জিতে নেয় তারা। এবারের আসরেও অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা।

 

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি জোরদারের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। চোট থেকে ফিরে পেনাল্টি থেকে গোল করেন মেসি। সেই গোলের মধ্য দিয়ে ৬৯ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড গড়েন মেসি।

 

ম্যাচ শেষে প্রতিপক্ষ দলকে নিয়ে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি বলেন, ‘শুরু থেকেই দারুণ উপভোগ করছি। এখানে আসার পর থেকে একটু অস্বস্তি ভোগাচ্ছিল, তবে আমি খেলার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নেমে খুব ভালো লেগেছে। খেলার জন্য তীব্র ইচ্ছা ছিল, যাতে ইনজুরির ভয়টা কেটে যায় এবং মন খুলে খেলতে পারি। বিশ্বকাপ অভিষেকের আগে সবাইকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে।’

 

মেসি আরও বলেন, ‘যেকোনো টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ শুরুর আগে আমরা খুব রোমাঞ্চিত থাকি। আমি আগেও বলেছিলাম, এই দলটা কাউকে হতাশ করবে না; তারা সেটি প্রমাণ করেছে। যেকোনো প্রতিপক্ষ বা টুর্নামেন্টে তারা সমান ইচ্ছা ও উদ্দীপনা নিয়ে লড়াই করে। এটি একটি বিজয়ী দল, যারা সব সময় আরও বেশি কিছু চায়।’

 

আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, ‘এই দলটা আজ যে অবস্থানে আছে, তার প্রতিটি ইঞ্চি তারা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে। আমরা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কখনো ভাগ্য সহায় হয়, কখনো হয় না। তবে আমরা জয়ের যে অভ্যাস গড়ে তুলেছি, তার পুনরাবৃত্তি করার চেষ্টা করব। দিন শেষে এটা ফুটবল। কিন্তু এটুকু নিশ্চিত থাকুন, আমাদের হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই অনেক কঠিন হবে। কারণ, আমরা ভীষণ লড়াকু এক দল।’

See also  দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

 

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ইনস্টাগ্রামে ম্যাচের কিছু ছবি পোস্ট করেও ভক্তদের তাতিয়ে দিয়েছেন এলএমটেন। ক্যাপশনে লিখেছেন, ‘এগিয়ে চলো আগের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’ আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু করবে আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

যেখানে ডেঙ্গু বাড়বে সেখানে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আমাদের হারানো অনেক কঠিন’

১১

বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

১২

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

১৪

ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

১৫

ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা

১৬

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

১৭

হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি

১৮

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১৯

বিদেশি পিস্ত’লসহ গ্রে’প্তার সেই যুবকের সঙ্গে জামায়াত নেতার ছবি ভাইরাল

২০

Design & Developed by: BD IT HOST