গ্যাসের অভাবে প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ সার কারখানার সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা জানান, উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত সাড়ে ১১শ' টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। তারা আরও বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পালেই সরকারের লাভ। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে, বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস...
Developed by BDITHOST