bela
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

গ্যাসের অভাবে প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ সার কারখানার সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা জানান, উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত সাড়ে ১১শ’ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

তারা আরও বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পালেই সরকারের লাভ। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে, বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সময়, অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশে কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ। পরে সমাবেশ শেষ সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১১

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৩

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৪

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৫

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৬

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

১৭

মাটির নিচে লুকানো ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

১৮

আত্রাইয়ে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

২০

Design & Developed by: BD IT HOST