স্টাফ রিপোর্টার
২৭ জুন ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম পানামা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনুশীলন ক্যাম্পে পানামার দুই ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোন ঘটনা নয়।

 

ভিডিও ফুটেজে দেখা যায়, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হুট করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা তখন এগিয়ে এসে তাদের নিবৃত করেন। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়।

 

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে তারা এখনো প্রাণোচ্ছ্বল আছে। আমি তো চাইবো, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাদশে ঢুকতে মরিয়া থাকে।’

 

লিডসের সাবেক কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি। তাদের সম্পর্কে আমার ধারণা আছে। ইংল্যান্ডের বিপক্ষে যদি কোথাও উন্নতি করতে চাই, সেটা হবে সেট পিসে। কারণ তারা ওই জায়গায় খুবই শক্তিশালী। বিশেষ করে ডেক্লান রাইস। জানি না, তিনি খেলবেন কিনা।’

 

পানামা গ্রুপের দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও হেরে গেছে। ইংল্যান্ড ম্যাচটা তাদের জন্য আরও কঠিন হবে। কারণ গ্রুপের সেরা দল তারা। কোচের চাওয়া তার দল সর্বোচ্চটা দিয়ে লড়াই করুক।

Facebook Comments Box
See also  বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST