আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম পানামা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনুশীলন ক্যাম্পে পানামার দুই ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোন ঘটনা নয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হুট করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা তখন এগিয়ে এসে তাদের নিবৃত করেন। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে তারা এখনো প্রাণোচ্ছ্বল আছে। আমি তো চাইবো, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাদশে ঢুকতে মরিয়া...
Developed by BDITHOST